ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ইবির দুই পদে নতুন মুখ ড. বাকী বিল্লাহ ও ড. শফিকুল ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৪৪৮ বার পঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে টিএসসিসি-র পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ (বিকুল) এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিএসসিসির পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহকে ছাত্র-উপদেষ্টা হিসেবে ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলামকে প্রভোস্ট হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগ দিয়েছেন। ৩০ মার্চ থেকে পরবর্তী এক বছর তারা দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী তারা সব সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে নতুন দায়িত্ব গ্রহনের পর অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি তোমাদেরই লোক। ছাত্রদের সাথে থেকে ছাত্রদের নিয়ে আমি কাজ করি। প্রক্টরিয়াল বডির সাথে থেকে কাজ করেছি। আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এ হলের প্রথম প্রভোস্ট আমি। আমি হলের উন্নয়নে এবং ছাত্রদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

এ দায়িত্ব অর্পণের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। সেই দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধন এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য।

উল্লেখ্য, এ দুই পদে বিগত মেয়াদে ছাত্র-উপদেষ্টা হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রভোস্ট হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাদের দীর্ঘদিন একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালনের কারণে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ইবির দুই পদে নতুন মুখ ড. বাকী বিল্লাহ ও ড. শফিকুল ইসলাম

আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪