ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

ইন্টার মিয়ামিকে শেষ ষোলোতে পৌঁছে দিলেন মেসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

প্রথম লেগে তার একমাত্র গোলেই জিতেছিল দল। দ্বিতীয় লেগেও গোল পেলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে মেসি-সুয়ারেজের যুগলবন্দীতে সিএফ স্পোর্টিং কানসাস সিটিকে ৩-১ গোলে হারিরেয়েছে ইন্টার মিয়ামি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ১৬-তে পৌঁছে গেছে ইন্টার মিয়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। মেসি প্রথমে সুয়ারেজকে থ্রু-পাস দেন, এরপর সুয়ারেজের পাস নিজের বুকে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে বল জালে পাঠান।দ্বিতীয় গোলেও রয়েছে মেসির অবদান। আর্জেন্টাইন জাদুকরের নিখুঁত পাস জর্দি আলবার কাছে পৌঁছালে তিনি বল বাড়িয়ে দেন আলেন্দেকে, যিনি ৪৫তম মিনিটে গোলটি করেন। এর ঠিক দুই মিনিট পর, কানসাস সিটির জেকব ডেভিসের ভুল স্পর্শের সুযোগ নিয়ে সুয়ারেজ কঠিন এক শট নেন, যা গোলকিপার পালস্কাম্পকে পরাস্ত করে জালে প্রবেশ করে।চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়, যা জুনে শুরু হবে। এই টুর্নামেন্টে ইন্টার মিয়ামি ছাড়াও ইউরোপীয় পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিসহ ৩২টি দল অংশ নেবে।

ট্যাগস :

ইন্টার মিয়ামিকে শেষ ষোলোতে পৌঁছে দিলেন মেসি

আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫