ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছরের শুরুতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনে নিহতদের অর্ধেক মারা গেছে গত তিন মাসে। আর ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বিশ্বাস করে যে ইউক্রেনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারী পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, ২৪ ফেব্রুয়ারী, ২০২২ থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে ৫৬০ টিরও বেশি শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছেন ১৮ হাজার ৫০০ জনের বেশি।

সাম্প্রতিক হতাহতের জন্য রুশ বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারকে দায়ী করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনের কোনো স্থানই নিরাপদ নয়।

রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে যে তারা কখনো বেসামরিক মানুষকে টার্গেট করেছে। ‘দশ হাজার বেসামরিকের মৃত্যু ইউক্রেনের জন্য ভয়াবহ একটি মাইলফলক’ বেল বলেন।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিক নিহত

আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩