ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ

আসছে রমজানে আল আকসা ঘিরে বাড়ছে উদ্বেগ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। এই অঞ্চলে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে হামাস, এমনটাই অভিযোগ করেছে ইসরায়েল। তাই, গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি।

জেরুজালেম এবং আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান। এদিকে জেরুজালেম ইহুদিদের জন্যও একটি পবিত্র স্থান। এখানেই তাদের প্রথম এবং দ্বিতীয় মন্দির যা টেম্পল মাউন্ট নামে পরিচিত, অবস্থিত।

দুই পক্ষই দীর্ঘদিন ধরে জায়গাটি দাবি করে আসছে। ফলে প্রতি বছর বিশেষ করে রমজান মাসে মসজিদের চারপাশে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মুসলমানদের সংঘর্ষ হয়। দুই দিন পর শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। আর সেই সঙ্গে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে। এবারও এক সপ্তাহ আগে মুসল্লিদের জন্য মসজিদ পরিষ্কার করা হয়েছে।

প্রতি বছর অন্তত ১৪ লাখ তীর্থযাত্রী এখানে নামাজ পড়তে আসেন। মসজিদটি জর্ডান দ্বারা পরিচালিত হয়। তবে এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী। গুজব রয়েছে যে এই রমজানে মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ মুসলমানকে আল-আকসা মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে। এরপর থেকেই উদ্বেগ বাড়তে থাকে।

রমজান উপলক্ষে ৪০ দিনের গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা যত ম্লান হচ্ছে জেরুজালেম নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। অবশ্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছাতে আজ রবিবার আবারও হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে মধ্যস্থতাকারীরা।

আসছে রমজানে আল আকসা ঘিরে বাড়ছে উদ্বেগ!

আপডেট সময় : ০৫:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪