ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী Logo অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া Logo বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের Logo ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

আজ রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শনিবার (৬ মে) রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্যান্টারবারির আর্চবিশপ দ্বারা পরিচালিত রাজ্যাভিষেকটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। মহামান্য রাজা তৃতীয় চার্লস এবং রানী কনসোটর্কে অনুষ্ঠানে মুকুট পরানো হবে।

শেখ হাসিনা রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের আগে ৫ মে রাষ্ট্র ও সরকার প্রধান বা বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় যোগ দেন।
জাপানে দ্বিপাক্ষিক সফর এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানের পর ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগদানের পাশাপাশি কমনওয়েলথভুক্ত সব দেশের নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন। লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কমনওয়েলথ সরকার প্রধানরা রাজা তৃতীয় চার্লসের সাথে মতবিনিময় করেন।

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের অফিসে কমনওয়েলথ চেয়ারের সভাপতিত্বে প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে, কয়েক মাস জাতীয় শোক এবং ব্যাপক প্রস্তুতির পর ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। আজ, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসকে মুকুট পরানো হবে।

আজ রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩