ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেওয়া হবে-শিক্ষামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২৭৫ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি:
আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আজ দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গন ছিলেন। বিশ্বেরবহু উন্নত দেশে যেভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেভাবে পরীক্ষা নেওয়া হবে।এখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সে পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধা কমিটির তালিকা তৈরি করা হবে। সে তালিকা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির ব্যবস্থা করবে। আমাদের মেডিক্যাল কলেজগুলোতে একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে পাবলিক, প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয় গুলো আসবে। কি পদ্ধতিতে, কি নামে হবে সকল খুঁটিনাটি ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহসায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিবে।
এসময় মন্ত্রী সদর জেলার ৪০ টি উচ্চ বিদ্যালয়ের ২৪০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেওয়া হবে-শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩