ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

আইএসের হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ সেনা নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ সেনা নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সিরিয়ার মরুভূমি এলাকায় আইএসের পৃথক দুটি হামলায় এ নিহতের ঘটনা ঘটে।

দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার সিনহুয়া নেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দুটি হামলার কোনোটিই এখনো জানায়নি। এদিকে এএফপিও একই তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় হোমস প্রদেশে সৈন্য বহনকারী একটি বাসকে লক্ষ্য করে আইএস জঙ্গিরা। এতে ওই বাসের মোট ২২ জন যাত্রী নিহত হন। নিহতরা সবাই সিরিয়ার সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য।

একই দিনে, আইএস বন্দুকধারীরা পূর্ব সিরিয়ার আল-বুকামাল শহরের গ্রামাঞ্চলের হাসরাত গ্রামে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৬ সিরীয় সেনাকে হত্যা করে।

এই বছরের শুরু থেকে সিরিয়ার মরুভূমিতে বিভিন্ন হামলায় মোট ৩২৯ জন নিহত হয়েছে, অবজারভেটরি জানিয়েছে।

আইএসের হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ সেনা নিহত

আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪