ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

অধিনায়ক হতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর অধিনায়ক না থাকার কথা বোর্ডকে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত, এমন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। যদি সেটাই হয়, তাহলে এই সিরিজের পরই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। শান্ত যদি অধিনায়কত্ব ছাড়ে তাহলে নেতৃত্বে কে আসবেন, সে প্রশ্ন এখন দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে সংবাদ সম্মেলনে এসে ভক্তদের সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। তাহলে কি বিসিবির ভাবনায় আছেন বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার ।

তাইজুলকে জিজ্ঞেস করা হয়, অধিনায়ক হতে প্রস্তুত কিনা তিনি। ১০ বছর ধরে বাংলাদেশের জার্সিতে খেলা বাঁহাতি স্পিনার পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি অধিনায়ক হতে পুরোপুরি প্রস্তুত।

৩২ বছর বয়সী এই স্পিনার বলেন, ‘এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।’

১০ বছর ধলে দলে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে এখন অনেক অভিজ্ঞ তাইজুল। যে কারণে কখনো নেতৃত্বে না আসলেও সিনিয়র ক্রিকেটার হিসেবে তার কাছে প্রায় সময়ই পরামর্শ নেন শান্ত। সেক্ষেত্রে যথাসাধ্য নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেন বলে জানান তাইজুল।

তাইজুল বলেন, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।’

ট্যাগস :

অধিনায়ক হতে পুরোপুরি প্রস্তুত তাইজুল

আপডেট সময় : ০৩:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪