ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২২৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২৪৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখন পর্যন্ত অপরাজিত দুই দল আজ বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। সেমি নিশ্চিত হলেও এই ম্যাচে তারা নেমেছে অপরাজিত থাকার লড়াইয়ে। কারণ, যে দল জিতবে তারা অপরাজিত থেকেই সেমিফাইনালে যেতে পারবে। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতেই জিতে গ্রুপ পর্ব শেষ করতে হলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের যুবাদের করতে হবে ২২৯ রান। শ্রীলঙ্কার হয়ে ১৩২ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভিমাথ দিনসারা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পথে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক ভিহাস থিওমিকা ২৪ বলে ২২, লাকভিন আবিসিঙ্গে ৪২ বলে ২১, বিরান চামুদিথা ২৪ বলে ২০, ১৯ বলে ১৯ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।শেষ দিকে ২৬ রানে ৪ উইকেটের পতন হয়। ২০২ রানে ৬ উইকেট থাকলেও ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারে আল ফাহাদের বলে দিনসারার আউট হলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। হাতে তখনো ৪ বল বাকি।বাংলাদেশের হয়ে ৫০ রানে ৪ উইকেট শিকার করেন ডানহাতি পেসার আল ফাহাদ, ৪০ রানে ৩ উইকেট নেন রিজান হোসেন।

ট্যাগস :

অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২২৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪