ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৫১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৪১। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। অন্যদিকে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ:মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৬ জনের মধ্যে ১১৮ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ৪৪৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন ও ঢাকার বাইরে একজন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৫ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৬ হাজার ৯৭৭ জন।

ডেঙ্গু রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৬১৭ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮৫ জন এবং ঢাকার বাইরে ৪৩২ জন।

১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩,১১,৩৬৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ১০ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৩৫৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩