ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

হারের ম্যাচেও বিরল রেকর্ড গড়লেন ধোনি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ২৯৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

উইকেটের পেছনে বরাবরের মতোই সফল মহেন্দ্র সিং ধোনি। সেটি জাতীয় দলের জার্সিতেও ছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধরে রেখেছেন। অভিজ্ঞ এ তারকার সফলতার মুকুটে আরও একটি সুন্দরতম পালক যুক্ত হলো গতকাল মঙ্গলবার। প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১৫০টি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ধোনি। চলতি টুর্নামেন্টের ২২তম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও অবিশ্বাস্য রেকর্ডটি করে নিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা।মঙ্গলবার চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। জবাবে চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি। ফলে ১৮ রানের জয় পায় পাঞ্জাব।ধোনির রেকর্ড গড়ার ঐতিহাসিক মুহূর্তটি আসে পাঞ্চাবের ইনিংসের অষ্টম ওভারে। চেন্নাইয়ের ডানহাতি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা ওই ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ হন নেহাল ওয়াধেরা। এতেই ১৫০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ধোনি।আইপিএলে উইকেটের পেছনে দাঁড়ানো দ্বিতীয় সফলতম ক্রিকেটার দিনেশ কার্তিক। তিনি নিয়েছিলেন ১৩৭টি ক্যাচ। এ তালিকায় পরবর্তী জায়গাগুলো হৃদিমান সাহা (৮৭টি), রিশাভ পান্ত (৭৬টি) ও কুইন্টন ডি ককের (৬৬টি) দখলে।

ট্যাগস :

হারের ম্যাচেও বিরল রেকর্ড গড়লেন ধোনি

আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫