ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo টানা তিন দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে Logo মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি Logo হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার Logo তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া Logo রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট Logo ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হিটাচির ‘স্টার নাইট’ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল Logo আধুনিক প্রযুক্তি ও আগ্রাসী ডিজাইনে নতুন Honda Hornet 2.0, দাম ২ লাখ ৮৯ হাজার টাকা Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ

হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৯ বার পঠিত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি আছে কোচ ফিল সিমন্সের। তবে তার আগেই ক্যারিবীয়ান এই কোচের বিদায় হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সিমন্স খেলোয়াড়দের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। ফলে খেলোয়াড়রা সিমন্সকে বেশ হালকা ভাবে নেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, সিমন্সের মতো নরম-সরম নয়, টাইগারদের জন্য দরকার চণ্ডিকা হাথুরুসিংহের মতো কঠোর কোনো কোচ। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কোচিং হলো সব মিলিয়ে এক দর্শন…আমার কথা হলো একেক কোচের একেক ধরন। কঠোর থাকাটাও সমস্যা না আবার সিমন্স যেমন নরম-সরম এরকম থাকাটাও সমস্যা না। কিন্তু এটার সুবিধা-অসুবিধা কী সেটা হলো গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘চণ্ডিকার (হাথুরুসিংহে) কথা বলব, সবাই তাকে কড়া হেডমাস্টার বলেছে, অনেক রকমের টাইটেল দিয়েছে। আমি মনে করি চণ্ডিকার মতো কোচই বাংলাদেশের প্রয়োজন আসলে। কে কী বলল জানি না। আমি আমার ব্যক্তিগত দেখায় বললাম। আমি তাকে খুব কাছ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে দেখেছি।’

ট্যাগস :

হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার

আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬