ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo টানা তিন দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে Logo মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি Logo হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার Logo তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া Logo রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট Logo ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হিটাচির ‘স্টার নাইট’ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল Logo আধুনিক প্রযুক্তি ও আগ্রাসী ডিজাইনে নতুন Honda Hornet 2.0, দাম ২ লাখ ৮৯ হাজার টাকা Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ

তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২০ বার পঠিত

তাইওয়ানে সম্ভাব্য সামরিক অভিযানে সেনা ও ভারী সরঞ্জাম উপকূলে পৌঁছাতে বেসামরিক জাহাজ ব্যবহারের কৌশল পরীক্ষা করছে চীন। এ উদ্দেশ্যে তাইওয়ান-সংলগ্ন ফুজিয়ান প্রদেশের দাচেং উপসাগরে কয়েক সপ্তাহ ধরে উভচর সামরিক মহড়া চালিয়েছে দেশটির বাহিনী। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, একাধিক জাহাজ একসঙ্গে যুক্ত করে প্রায় ৮০০ মিটার দীর্ঘ অস্থায়ী ভাসমান সেতু তৈরি করা হয়েছে।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইপে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও উড়িয়ে দেয়নি চীন।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট ছবি এবং ভূস্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইঞ্জেনিস্পেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর দাচেং উপসাগরে এই মহড়ার বিষয়টি শনাক্ত হয়। ১ থেকে ১৬ নভেম্বরের স্যাটেলাইট চিত্রে জাহাজগুলোকে উপসাগরে চলাচল করে অস্থায়ী ভাসমান সেতু তৈরি এবং পরে তা সরিয়ে ফেলতে দেখা গেছে।

ইঞ্জেনিস্পেসের প্রধান পরিচালন কর্মকর্তা জেসন ওয়াংয়ের মতে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এমন কিছু তুলনামূলক কম দৃশ্যমান কৌশল অনুশীলন করছে, যা প্রথম দ্বীপপুঞ্জ এলাকায় সম্ভাব্য সামরিক অভিযানে সেনাদের রসদ সরবরাহে কাজে লাগতে পারে। তার ব্যাখ্যা, গভীর পানি থেকে ভারী সরঞ্জাম ও সামরিক উপকরণ তীরে আনতে বেসামরিক জাহাজ ব্যবহার করা হলে তাইওয়ানের উপকূলের আরও বিস্তৃত অংশ কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারও দাচেং উপসাগরে মহড়া চলছিল। এলাকাটি তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইঞ্জেনিস্পেসের বিশ্লেষণে বলা হয়েছে, মহড়ায় অংশ নেয় আটটি বেসামরিক জাহাজ। এর মধ্যে চারটি বার্জ, দুটি সেমি-সাবমার্সিবল এবং দুটি ইঞ্জিনচালিত জাহাজ ছিল। পাশাপাশি চারটি ল্যান্ডিং ক্রাফট, কয়েকটি ছোট সহায়ক নৌযান এবং কাছাকাছি চীনা নৌবাহিনীর জাহাজও উপস্থিত ছিল। তবে বিশেষভাবে তৈরি সেতু নির্মাণের কোনো সরঞ্জাম দেখা যায়নি। বিশ্লেষকদের ধারণা, বিদ্যমান বেসামরিক জাহাজ কাজে লাগিয়েই যুদ্ধকালীন অবতরণ অবকাঠামো তৈরির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীন।

নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য, ছোট ছোট দ্বীপ দ্রুত দখলের অনুশীলন ছিল এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত দ্বীপমালাকে প্রথম দ্বীপপুঞ্জ বলা হয়। মহড়াটি চীনের চলতি বছরের ‘অল-মিলিটারি স্ট্র্যাটেজিক এক্সারসাইজ’-এর অংশ হতে পারে। আগের বছরগুলোর তুলনায় এবার নিয়মিত এই মহড়া কিছুটা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

মহড়া নিয়ে মন্তব্য জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। তবে বৃহস্পতিবার অঞ্চলটিতে পিএলএর সাম্প্রতিক সামরিক তৎপরতা সম্পর্কে জানতে চাওয়া হলে চীন জানায়, তাদের প্রশিক্ষণ কার্যক্রম ‘সম্পূর্ণ বৈধ ও যুক্তিসংগত’।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দাচেং উপসাগরে বেসামরিক জাহাজের অংশগ্রহণসহ চীনের সামরিক কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত। তাইওয়ান প্রণালির নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এসব তৎপরতার সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে।

এশিয়ায় কর্মরত সামরিক অ্যাটাশেদের মতে, তাইওয়ান প্রণালির মতো বিস্তৃত জলরাশি অতিক্রম করে উভচর অভিযান পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় চীন উপকূলীয় মহড়ার কৌশল আরও উন্নত করছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাহিনীও এসব তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

দাচেং উপসাগরের কাছেই রয়েছে দংশান দ্বীপ। ২০২৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বীপটি পরিদর্শন করেছিলেন। শীতল যুদ্ধের সময় সেখানে পিএলএর একটি উল্লেখযোগ্য সামরিক বিজয়ের ঘটনা ঘটে। ১৯৫৩ সালে চীনা বাহিনী তাইওয়ানে আশ্রয় নেওয়া রিপাবলিক অব চায়নার বাহিনীর আক্রমণ প্রতিহত করে। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনীর কাছে গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর ওই বাহিনী তাইওয়ানে চলে গিয়েছিল।

এদিকে, মহড়ার এলাকায় যোগাযোগব্যবস্থায় জ্যামিং বা বেতার সংকেত বাধাগ্রস্ত করার তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেসন ওয়াং। এ বিষয়ে তিনি একটি অস্পষ্ট সিনথেটিক অ্যাপারচার রাডার ছবির কথা উল্লেখ করেন।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দাচেং উপসাগরে বেসামরিক রো-রো পণ্যবাহী জাহাজ ব্যবহার করে উভচর অবতরণ মহড়া চালিয়েছিল চীন। গত বছরের আগস্টে গুয়াংডং প্রদেশের দক্ষিণ উপকূলেও একই ধরনের মহড়ার তথ্য প্রকাশ করেছিল রয়টার্স।

ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মতে, সাম্প্রতিক মহড়া থেকে বোঝা যায়, দ্বীপপুঞ্জকেন্দ্রিক অভিযানের ওপর চীনা সামরিক বাহিনীর গুরুত্ব বাড়ছে। তবে এই মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে চীনের সক্ষমতা কতটা বাড়বে, তা নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ার সতর্কতাও দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘নতুনত্ব আর কল্পনার মধ্যে এখনো যথেষ্ট দূরত্ব রয়েছে।’ যুদ্ধের পরিস্থিতিতে বার্জগুলো প্রতিপক্ষের হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া

আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬