ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্বাধীনতার অন্যতম সংগঠক ও ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
স্বাধীনতার অন্যতম সংগঠক, ছাত্রনেতা ও চার খলিফার অন্যতম নূরে আলম সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব অনিকেত রাজেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাবেক ছাত্রনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে তার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।‘গার্ড অব অনার’ প্রদানের পর তাকে সাভারে দাফন করা হবে বলে জানা গেছে।

সত্তর দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-৭২ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাকে মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে উল্লেখ করা হয়। তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম নেতা।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার অন্যতম সংগঠক ও ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩