ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ: মজুদ আছে ২৫ দিনের মতো খাবার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সোমালি জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি এমভি আবদুল্লাহ জাহাজে ২৫ দিনের মতো খাবার রয়েছে। এ ছাড়া জাহাজটিতে রয়েছে ২০০ টন বিশুদ্ধ পানি।

জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়ার পর মঙ্গলবার (১২ মার্চ) জাহাজটির প্রধান কর্মকর্তা মো. আতিকউল্লাহ খান এক বার্তায় এ তথ্য জানান।

আতিকউল্লাহ খান এক অডিও বার্তায় বলেন, আমাদের জাহাজে ২০-২৫ দিনের সরবরাহ রয়েছে। ২০০ টন পানযোগ্য পানি আছে। আর জাহাজে রয়েছে ৫৫ হাজার টন কয়লা। রসদ যাতে দ্রুত ফুরিয়ে না যায়, সে জন্য অপ্রয়োজনে ব্যবহার না করার জন্য সবাইকে জানানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ জন নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটির মালিক চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড।

জাহাজের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া কবির গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে এখনো জলদস্যুরা যোগাযোগ করেনি। এ হিসেবে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত এই খাবার দিয়ে চলতে হবে জাহাজের নাবিক ও দস্যুদের।

সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ: মজুদ আছে ২৫ দিনের মতো খাবার

আপডেট সময় : ০১:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪