ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে জয়ী বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় থাকায় টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম তিনটি শট আটকান।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত। ৭০তম মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে সমতা আনেন। কোনো দলই আর গোল করতে না পারায় খেলা ১-১ গোলে ড্র হয়। ফাইনালের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

ভারতীয় মেয়েরা শুরু থেকেই চাপে খেলতে থাকে। বাংলাদেশ ছিল এলোমেলো। ভুল পাস ও সমন্বয়হীনতার কারণে শুরুতেই অশান্ত হয়ে পড়ে সাইফুল বারী টিটুর দল। সেই সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভারত।

মাঝমাঠ থেকে উড়ে আসা বলকে ঠিকমতো ডিফেন্স করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আনুস্কা কুমারী। তিনি বাম দিকে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন দ্বিতীয় পোস্ট দিয়ে।

বিরতির বাঁশির দুই মিনিট আগে বাংলাদেশ সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল। সাথীর কর্নার রুখে দেন ভারতের গোলরক্ষক মুন্নী । তবে ৭০ মিনিটে বদলি অনন্য মুরমু বিথীর কর্নার থেকে গোল করেন বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না।

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে জয়ী বাংলাদেশ

আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪