ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সাংবাদিকদের সুখে-দুঃখে সরকার সঙ্গে আছে- ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে আছে। রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরাও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা এই স্বাধীনতা ক্ষুণ্ন করতে চাই না। তবে সাংবাদিকদেরও দায়িত্বশীল হতে হবে। স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করে কারো উক্তি প্রকাশ করা কি দেশের প্রতি ভালোবাসার সামান্যতম নিদর্শন? এটা দেশকে অপমান করার শামিল। স্বাধীনতাকেকটাক্ষ করা এবং আমার মাতৃভূমি বাংলাদেশকে কটাক্ষ করা দুটোই সমান এবং সেটাই তারা (প্রথম-আলো) করেছে।

তিনি আরও বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। শামসুর রহমান, মানিক শাহ, হুমায়ুন কবির বালুসহ অনেক সাংবাদিককে যারা (বিএনপির দিকে ইঙ্গিত করে) হত্যা করেছে তারা আজ সাংবাদিকদের স্বাধীনতার জন্য মায়াকান্না কাঁদছে। তারা এদেশে অনেক সাংবাদিক হত্যার জন্য দায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের কল্যাণে সবকিছু করেছেন… আমি বলছি, নির্দ্বিধায় বলছি।

নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আমাদের বিষয় নয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তফসিল ঘোষণা আমাদের অধিকার নয়। এটা কমিশনের কাজ। কাজে ফখরুল বলেছেন, সরকার কৌশলে আগাম নির্বাচন করবে। নির্বাচন দেবে নির্বাচন কমিশন। দেশের বর্তমান যে অবস্থা, নির্বাচনের আগে হোক বা পরে আপনারা সমস্যায় পড়বেন। কর্মীরাও বুঝে গেছেন এই নেতাকে দিয়ে চলবে না। সাক্ষীগোপাল, লন্ডনের ফরমায়েশ আন্দোলন আর চলবে না।

সাংবাদিকদের সুখে-দুঃখে সরকার সঙ্গে আছে- ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩