সংবাদ শিরোনাম :
শ্রীনগরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৭৪ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে শ্রীনগরে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষে হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।৮নভেম্বর বিকেল ৩টায় উপজেলার আটপাড়া ইউনিয়ন এর বেলতলী গ্রামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বেলতলী যুব সমাজ কল্যান নারী সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি মার্জিয়া আক্তার লাবন্য এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক সারোয়ার সুলতান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব তালুকদার, মোঃ মামুনুর রশীদ প্রমুখ।
















