ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী

শীতে সর্দি-কাশি থেকে বাঁচতে তৈরি করুন ভেজিটেবল স্যুপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শীতের দিনে গরম স্যুপ হলে তো কোনো কথাই নেই! তবে স্যুপে যে মাংস বা ডিম দিতে হবে তা নয়। বরং সবজি দিয়ে অনেক ধরনের সুস্বাদু স্যুপ তৈরি করা যায়। আর এই স্যুপের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

ভেজিটেবল স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এছাড়াও এটি মানবদেহের প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও মিনারেল সরবরাহ করে। এছাড়া ভেজিটেবল স্যুপ শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও সাহায্য করে। জেনে নিন কীভাবে তৈরি করবেন সবজির স্যুপ-

বিটরুট স্যুপ:বিটরুট একটি জনপ্রিয় শীতকালীন সবজি। এই সবজি দিয়েও স্যুপ তৈরি করা যায়। বিটে নাইট্রিক অক্সাইড থাকে যা আমাদের শরীরে রক্ত চলাচল সঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও বিটে রয়েছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি। এই উপাদানগুলো মানবদেহের জন্য প্রয়োজনীয়।

টমেটো স্যুপ:টমেটোর স্যুপ সবারই প্রিয়। এটি তৈরি করাও সহজ। টমেটোতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। টমেটোর এই উপাদানগুলো চোখ ও ত্বকের যত্ন নেয়।

ব্রকলি ক্রিম স্যুপ:ব্রকলির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্রকলি শরীরের প্রদাহ কমায়। এছাড়াও অন্ত্রের সমস্যা দূর করে। অর্থাৎ অ্যাসিডিটি, বদহজম ইত্যাদির প্রবণতা কমে। ব্রকলি দিয়ে তৈরি এই স্যুপ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

পালং শাকের স্যুপ:পালং শাক দিয়েও স্যুপ তৈরি করা যায় যা আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে সমৃদ্ধ। পালং শাকের এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং হাড়ের গঠন মজবুত করতে উপকারী।

শীতে সর্দি-কাশি থেকে বাঁচতে তৈরি করুন ভেজিটেবল স্যুপ

আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩