ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে গতিশীল বিচার বিভাগ তৈরী করতে হবে- ফয়েজ সিদ্দিকী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৪২৮ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, “আমাদের দেশ এখন আগের তুলনায় অনেক এগিয়েছে। খুব দ্রুতই আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। এখন যাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের কোঠায়, তারাই বুঝতে পারেন তখন কি অবস্থা ছিল, আর আজ আমরা কোথায় আছি। আমাদের লক্ষ্য হচ্ছে আরো দ্রুত দেশকে গতিশীলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্রের আর্থিক সংগতি বৃদ্ধি করা। সেইসাথে আমাদের দায়িত্ব হচ্ছে গতিশীল রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে একটি গতিশীল বিচার বিভাগ তৈরী করা। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ ও আইনজীবী সহকারীবৃন্দ সবাই মিলে পরিশ্রম করে চেষ্টা করছি বিচার বিভাগকে আরো গতিশীল করা।
তিনি আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন যে গত বছর হাইকোর্ট বিভাগে ৮ লক্ষেরও বেশী মামলার ডিসপোজাল হয়েছে। এই সংখ্যা উক্ত সময়ে দাখিলকৃত মামলার চেয়ে অনেক বেশী। শেরপুরে বিগত বছরে মেজিস্টেসিতে কেস ডিসপোজাল হয়েছে ১৪২%, আর জজ কোর্টের সিভিল বিভাগে কেস ডিসপোজাল হয়েছে ১০১% এবং চলতি বছরের প্রথম তিন মাসে তা বৃদ্ধি পেয়ে ১০৬% হয়েছে। বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা এবং বিচারকদের অক্লান্ত পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে। শেরপুরে মামলা জট একটা সহনশীল পর্যায়ে রয়েছে। তিনি শেরপুরের মতো দৃষ্টান্ত স্থাপন করে সারাদেশে মামলার জট কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।
আজ সকালে শেরপুরের আদালত প্রাঙ্গনে ‘ন্যায় কুঞ্জ’ (বিচার প্রর্থীদের বিশ্রাম কক্ষ) উদ্বোধন শেষে তাঁর বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি জেলা জজ কোর্ট মিলনায়তনে বিচারকদের সাথে বৈঠক করেন। বৈঠকের পর তিনি আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। এছাড়াও জেলা আইনজীবীদের সাথে বৈঠক ও আইনজীবীদের লাইব্রেরী উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও জেলার চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে গতিশীল বিচার বিভাগ তৈরী করতে হবে- ফয়েজ সিদ্দিকী

আপডেট সময় : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩