ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী Logo অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া Logo বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের Logo ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে গৌরবময় ও সফল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রদান করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেন। পদক বিজয়ীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন এবং মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা পদক গ্রহণ করেন।

এর আগে গত ৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে চারজন, ‘গবেষণা ও প্রশিক্ষণে’ দুজন পুরস্কার পেয়েছেন। এছাড়াও ‘সাহিত্যে’ একজন, ‘সংস্কৃতি’তে একজন, ‘ক্রীড়া’তে একজন এবং ‘সমাজসেবা’য় একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’র ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামছুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) স্বাধীনতা পুরস্কার লাভ করেন। সামছুল আলমের পক্ষে তার স্ত্রী লায়লা বিলকিস এবং খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পক্ষে ছোট ভাই হাসান মঈনুদ্দিন ভূঁইয়া পুরস্কার গ্রহণ করেন।

‘সাহিত্য’ ক্যাটাগরিতে প্রয়াত ড. মুহম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) ও পবিত্র মোহন দে ‘সংস্কৃতি’ এবং এএসএম রকিবুল হাসান ‘ক্রীড়া’-এ স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সেলিম আল দীনের ভাই বোরহান উদ্দিন আহমেদ পুরস্কার নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে পুরস্কার পেয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পান।

সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি প্রতিরূপ এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩