রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
- আপডেট সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২১ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আয়োজিত মডেল টেস্ট পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেছেন শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ।
গত ২২ নভেম্বর নিজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। বুধবার (২৫ নভেম্বর) পরীক্ষার সমাপনী দিনে ৮০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ। তিনি ৬৩ নম্বর চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ সময় বড়ইয়া ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের প্রত্যেককে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক এবং ধরমীয় শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। বৃত্তি পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নেবে। তোমাদের মেধা ও যোগ্যতার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত। আমি চাই, বড়ইয়া ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।



















