ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

রাজধানীসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহের সঙ্গে বয়ে যাচ্ছে গরম বাতাসও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকা, ফরিদপুর, পাবনা, যশোর, কুষ্টিয়াসহ দেশের ৮ জেলায় তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস বইছে। এ ছাড়া দেশের বাকি ৫৬টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। আর আগামী ৫ দিনের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তবে আপাতত কালবৈশাখীর ভয় নেই। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আর চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশে মেঘ নেই, বাতাসে আর্দ্রতা কমেছে। এতে তাপের তীব্রতা কমছে না। এদিকে, তীব্র গরমে সারাদেশের জনজীবন বিপর্যস্ত। যারা প্রয়োজনে বাইরে যাচ্ছেন তারা অস্বস্তি বোধ করছেন।
রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়: ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯.৪।

রাজধানীসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহের সঙ্গে বয়ে যাচ্ছে গরম বাতাসও

আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩