ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

যেসব কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডাব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর প্রচণ্ড গরমে প্রাণ জুড়াতে ডাবের পানির জুড়ি মেলা ভার। ডাবের পানিতে রয়েছে ডিহাইড্রেশন থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার অনেক গুণ। আসুন জেনে নেই ডাবের পানি পান করার কারণগুলো-

ডিহাইড্রেশন কমায়: গরমে শরীর খুব দ্রুত পানি শোষণ করে। ফলে পানিশূন্যতার মতো সমস্যা দেখা দেয়। ডাবের পানিতে রয়েছে প্রচুর পুষ্টি যা শরীরে পানির ঘাটতি পূরণ করে।

রক্তচাপ কমায়: আপনার রক্তচাপ কি খুব বেশি? তাহলে নিয়মিত ডাবের পানি পান করুন। এতে উচ্চ মাত্রায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম রয়েছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

হজমশক্তির উন্নতি ঘটায়: ডাবের পানিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। হজমশক্তির উন্নতি ঘটায়। নিয়মিত ডাবের পানি পান করলে অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়া যায়।

ডায়াবেটিস: ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের পানি খুবই উপকারী। নিয়মিত ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

কোষ্ঠকাঠিন্য দূর করে: ডাবের পানিতে উচ্চ ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্যও ডাবের পানি খুবই উপকারী।

মূত্রাশয় রোগ নিরাময়ে: ডাবের পানিতে ডাই-ইউরেটিক বৈশিষ্ট্য রয়েছে যা ইউরিনারি ট্র্যাক সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

ত্বকের যত্ন: ব্রণের সমস্যা থাকলে ডাবের পানিতে একটি তুলোর বল ভিজিয়ে ত্বকে লাগান। তৈলাক্ত বা শুষ্ক যেকোনো ত্বকে এই পানি ব্যবহার করতে পারেন। ডাবের পানি পান মুখের ত্বককে আর্দ্র রাখে।

যেসব কারণে ডাবের পানি পান করবেন

আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩