ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি বহু বছর পর গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২২৮ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে হত্যা ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে (হত্যায় ২২ ও মাদকে ১৫) বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এম এম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর কৃষক মুজিবর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে মামলা রুজুর ২২ বছর পর এবং মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১৫ বছর পর গ্রেফতার সহ ২জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ।
গ্রেফতার দুইজনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী কাজল মিয়া(৪৫) কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নাজির মিয়ার ছেলে। তিনি কৃষক মজিবুর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং সাজা থেকে বাঁচতে দীর্ঘ ২২ বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন বেশে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার অপর সাজাপ্রাপ্ত আসামী মো. রনি ওরফে রাজু(৩৪) পাকুন্দিয়া উপজেলার শালংগা এলাকার মো. আপ্তাব উদ্দিনের ছেলে। তিনি একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ৭ বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন বেশে পালিয়ে ছিলেন।
এদের মধ্যে কাজল মিয়াকে মঙ্গলবার, ২১ মার্চ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বেলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মো. রনি ওরফে রাজুকে একই দিন রাত সাড়ে নয়টার দিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী কার্যক্রমের জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি বহু বছর পর গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩