ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

মোহনবাগ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত:নিহত ১, আহত অন্তত ১০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৩৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত দশজন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ রুটে চলাচলকারী ট্রেনের রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে রুট পরিবর্তন করে ওই অঞ্চলের ট্রেন চলাচল করছে। ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন চলাচল করছে।

গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের যে কোন সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। একপর্যায়ে ট্রেনটি বনখড়িয়া এলাকায় পৌঁছালে ওই কাটাস্থানে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের এক যাত্রী মারা যায়। এ ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।

মোহনবাগ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত:নিহত ১, আহত অন্তত ১০

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩