ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে ঢাকায় মিউজিক্যাল নাইট নিয়ে আসতে যাচ্ছে। শাওমির স্পনসরশিপে অনুষ্ঠিত এ আয়োজন সঙ্গীত ও বিনোদনকে একত্রিত করে শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
রেডমি লাইনআপে তিনটি শক্তিশালী স্মার্টফোন নিয়ে এসেছে রেডমি নোট ১৭ সিরিজ; রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি ও রেডমি নোট ১৭ ফোরজি। এই লাইনআপকে আরও এগিয়ে নিতে, শাওমি ফ্যানদের লাইভ পারফরম্যান্সে ভরপুর এক অবিস্মরণীয় মিউজিক্যাল নাইট উপভোগের সুযোগ করে দিচ্ছে ‘ম্যাক্স রিপাবলিক’, যা রেডমি নোট ১৭ সিরিজের অদম্য স্পিরিট এবং পারফরম্যান্সকেই তুলে ধরে।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বহুল প্রতীক্ষিত এই মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের গেট দুপুর ২টায় খুলবে এবং এই মিউজিক্যাল নাইটে দর্শকরা বাংলাদেশ ও উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন।
এ আয়োজনে অংশ নিবেন নগরবাউলের জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন; যা দর্শকদের জন্য সঙ্গীতের বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে।
কনসার্টের টিকিট ‘টিকিফাই’ ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। আয়োজনের অংশ হিসেবে, যে সকল ক্রেতা রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো ডিভাইস কিনবেন, তারা কনসার্টের ফ্রি টিকিটসহ আরও অনেক আকর্ষণীয় সুবিধা পাবেন; যা শাওমি ফ্যানদের জন্য এই মিউজিক্যাল নাইটকে আরও স্মরণীয় করে তুলবে। কেবল স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি, সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে এনে শাওমি কমিউনিটির জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করাই ‘ম্যাক্স রিপাবলিক’ এর মূল উদ্দেশ্য।
‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে শাওমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রযুক্তি, সঙ্গীত ও শাওমি ফ্যান কমিউনিটি একত্রিত হবে এবং রেডমি নোট ১৭ সিরিজের এই যাত্রাকে ডিভাইসের বাইরেও এক অনন্য অভিজ্ঞতায় রূপান্তরিত করবে।

ট্যাগস :

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬