ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার?

মাদারীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩১৮ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’এই শ্লোগানে মাদারীপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদারীপুর জেলা সরকারি সমন্বিত ভবন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমন্বিত ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা সরকারি সমন্বিত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আহম্মেদ আলী, এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও ভোটাররা উপস্থিত ছিলেন।

মাদারীপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪