মাদারীপুরে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩১৬ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’এই শ্লোগানে মাদারীপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা সরকারি সমন্বিত ভবন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমন্বিত ভবনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা সরকারি সমন্বিত কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আহম্মেদ আলী, এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও ভোটাররা উপস্থিত ছিলেন।













