ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

ভ্যালেন্টাইন্স ডে’তে ফুটওভারব্রীজ ব্যবহারকারীদের চকলেট-ফুল উপহার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

আজ বিশ্ব ভালোবাসা দিবস। পহেলা ফাল্গুন ও বটে। বাঙালীর অপার অকৃত্রিম বন্ধন ছড়িয়ে পড়ুক সকল মানবমনে। সেই সাথে আইন মান্যতার সংস্কৃতির মেলবন্ধনে পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধার আবহ তৈরী হোক সকল হৃদয়ে। এরই ধারাবাহিকতায় ট্রাফিক মতিঝিল বিভাগ এই বিশেষ দিনে এমন বিশেষ উদ্যোগ গ্রহন করেছে।

ট্রাফিক মতিঝিল বিভাগের অন্তর্গত তিনটি জোনে ৭টি ফুটওভারব্রীজ (শাপলা চত্বর,আল হেলাল পুলিশ বক্স, মতিঝিল মডেল স্কুল,কমলাপুর,বাসাবো,আবুল হোটেল,বিটিভি সংলগ্ন) রয়েছে। ফুটওভারব্রীজ গুলো হাল আমলে অনেক দৃষ্টিনন্দন ও বৃক্ষ সমারোহে সিটি কর্পোরেশন শোভিত করেছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনো অধিকাংশ জনগণ ফুটওভারব্রীজ ব্যবহার করতে অভ্যস্ত নন। তারা রাস্তা পারাপারে ফুটওভারব্রীজকে উপেক্ষা করে রাস্তা দিয়ে আইল্যান্ডের মাঝখানে কিংবা আইল্যান্ড ডিঙ্গিয়ে পার হওয়াকেই স্বাচ্ছন্দ্য বোধ করে।এমনকি জীবন বাজি রেখে কোমলমতি শিশুদেরকে নিয়েও এ ব্যত্যয় কার্যাদি সম্পন্ন করতে অনেক অভিভাবককেই অহরহ দেখা যায়। এমতাবস্থায় পথচারী, সাধারণ জনগনকে, কোমলমতি শিশুদেরকে ফুটওভারব্রীজ ব্যবহার করার জন্য ট্রাফিক মতিঝিল বিভাগ একযোগে অদ্য ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় সাতটি ফুটওভারব্রীজে মাইকিং এর মাধ্যমে উদ্বুদ্ধ করা হয় এবং তৎক্ষণাৎ তারা ফুটওভারব্রীজ ব্যবহার করেন।ট্রাফিক মতিঝিল বিভাগের আহ্বানে সাড়া দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে চকোলেট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।এতে অন্যরা যেমন উৎসাহিত হবে,তেমনি নিজেরাও আইন মানার সংস্কৃতি অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সচেতন মহল, উপস্থিত পথচারী, কোমলমতি শিশুরা, সাধারণ জনগণ বিষয়টি খুব ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন। জয় হোক আইন মানার সংস্কৃতি!

ভ্যালেন্টাইন্স ডে’তে ফুটওভারব্রীজ ব্যবহারকারীদের চকলেট-ফুল উপহার

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪