ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের রোবট ফোন প্রদর্শন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। গত ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর।
আয়োজনে চীনা ভাষার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার কর্মসূচির অফিশিয়াল ইমেজিং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিলো অনার।
বিভিন্ন দেশের দর্শকদের সামনে তুলে ধরা এ রোবট ফোনে রয়েছে একটি যান্ত্রিক রোবটিক আর্ম, গিম্বল সিস্টেম এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এর আগে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ও ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল ফোনটি।
প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা ও লাইটিং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে রোবট ফোন। এতে প্রথমবারের মতো স্মার্টফোনে অ্যারির তিনটি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এগুলো হলো অ্যারি লগসিথ্রি কালার সায়েন্স, অ্যারি ওয়াইড গামুট থ্রি, এবং অ্যারি লুকস।
অ্যারি লগসিথ্রি পোস্ট-প্রোডাকশনের সময় ভিডিওর উজ্জ্বল ও অন্ধকার অংশের আরও বেশি তথ্য ধরে রাখতে সহায়তা করে। অ্যারি ওয়াইড গামুট থ্রি তুলনামূলকভাবে বিস্তৃত কালার স্পেস দেয়। আর অ্যারি লুকস-এর মাধ্যমে নিয়ন্ত্রিত সিনেমাটিক কালার স্টাইল ব্যবহার করা যায়। ফলে ভিডিওটি শেষ পর্যন্ত কেমন দেখাবে, তা নির্মাতারা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। সিনেমা ইমেজিং ও প্রোডাকশন নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করছে অ্যারি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের থেকে ২০টি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।
অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি বলেন, “ব্যবহারকারীরা যেন যেকোনো জায়গা থেকে আরও স্বাধীনভাবে কনটেন্ট তৈরি করতে পারে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। রোবট ফোনে উন্নত মোবাইল ইমেজিং, রোবটিকস ও বুদ্ধিদীপ্ত সকল ফিচারকে এমনভাবে সমন্বয় করা হয়েছে, যা সবসময় আমাদের সঙ্গেই থাকে। ভেনিসে অংশ নেওয়ার মাধ্যমে আমরা দেখানোর সুযোগ পেয়েছি, এসব প্রযুক্তি কীভাবে আরও সমৃদ্ধ সিনেমাটিক কনটেন্ট তৈরিতে কাজে লাগতে পারে। অ্যারির সঙ্গে আমাদের যৌথ কাজ মোবাইল ডিভাইসে পেশাদার ইমেজিং প্রযুক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ট্যাগস :

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

আপডেট সময় : ১২:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬