ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

ভারতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষ:নিহত ১৪, আহত ২৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩০৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি ট্রাক ও যাত্রীবাহী একটি পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যের দেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবর অনুযায়ী, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে একটি ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, পিকনিক পার্টির ৪৫ সদস্যকে বহনকারী বাসটি তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় দেরগাঁওয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তারা জানান, বাসের যাত্রীরা পিকনিকে যাওয়ার জন্য ভোর ৩টার দিকে যাত্রা শুরু করলে গন্তব্যে পৌঁছার আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ঘটনাস্থলে নিহত ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভারতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষ:নিহত ১৪, আহত ২৭

আপডেট সময় : ০২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪