ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে বিশাল শোডাউন করলেন স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৪১৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও। গতকাল দুপুরে তিনি ঢাকা থেকে ফিরে এসে এই শোডাউন করেন। এর আগে সরাইল বিশ্বরোড মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তার কর্মী-সমর্থকরা।

এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তার পক্ষে সমর্থন জানান তারা। পরে ফিরোজুর রহমান বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সদর উপজেলার সুহিলপুর, নন্দনপুর, ঘাটুরাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে জনগনের কাছে দোয়া ও সমর্থন চান।

এ সময় তিনি বলেন, জনগন তার পক্ষে রয়েছে। যার প্রমাণ বহুবার হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগনের জয় সুনিশ্চিত।

প্রসঙ্গত, ফিরোজুর রহমান ওলিও এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি গত ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ২২ নভেম্বর তার পক্ষে ছেলে শেখ ওমর ফারুক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে বিশাল শোডাউন করলেন স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজ

আপডেট সময় : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩