ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ যুবক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৭৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ আব্দুর নুর (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদস্যরা। আটক আব্দুর নুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের আবু কালাম মিয়ার ছেলে। জানা যায়, শুক্রবার ভোররাতে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল ট্রেনের ইঞ্জিন সংলগ্ন যাত্রীবাহী বগিতে অভিযান চালায়। এসময় আমদানি নিষিদ্ধ ৪৫ বস্তা( ৫২ হাজার ৫০০ প্যাকেট) ভারতীয় আতশবাজিসহ আব্দুর নুরকে আটক করে র‌্যাব সদস্যরা। জব্দকৃত আতশবাজির মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। পরে মামলাসহ তাকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।
আব্দুর নুরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম সিকদার নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ট্রেন থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ যুবক আটক

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩