ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়ে হাত হারালেন নারী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়ে হাত হারালেন ব্রাহ্মমবাড়িয়ার এক নারী। আজ দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগতসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৩৫)।

শেফালী বেগমের স্বামী সালাউদ্দিন বলেন, আমাদের সংসারে দুটি সন্তান আছে। সুখে-শান্তিতে আমাদের সংসার চলছিল। কিন্তু সম্প্রতি শেফালী মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। শুধু আত্মহত্যার কথা বলতেন। কী কারণ ছিল তা বলেননি। সকালে বাজারে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। দুপুরে জানতে পারি আমার স্ত্রী ট্রেনে কাটা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পুলিশ বক্সে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল ইমন বলেন, ওই নারী জানিয়েছেন, তিনি ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে ওই নারী কাটা পড়েন। পরে দমকল বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তার মাথায় আঘাত লেগেছে এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নাজমুল আলম বলেন, ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাই। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে আত্মহত্যা করতে গিয়ে হাত হারালেন নারী

আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩