ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতালের অনিয়ম, দালালচক্র ও রোগী হয়রানি বন্ধে মতবিনিময় সভাb Logo র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার Logo ধামরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১ Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৮ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ২১৫ টাকা মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর যৌথ উদ্যোগে কুমিল্লা ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রম পরিচালিত করে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার অনুমতিক্রমে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুন পর্যন্ত সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৭ হাজার ৩১১ দশমিক ৬৫ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫ টি ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি,২৫ হাজার ২৭ বোতল ইস্কাফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান ও বোতল বিয়ার, বিপুল পরিমাণ মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট। অনুষ্ঠানে আরও কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার আংশিক সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা সর্বমোট ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ঔষধ, ইনজেকশন, সিগারেট ও জর্দাও ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। এছাড়া সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, মাদক দেশের যুবসমাজ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তাই সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

আপডেট সময় : ০৭:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬