ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মাঠ পর্যায়ে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া। প্রথম দিনে সোমবার (২৫ ডিসেম্বর) ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার এবং সংশ্লিষ্ট ফরম ও স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। এসব উপকরণ পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাবে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিজি প্রেস, সরকারি প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে এসব ভোটের উপকরণ পাঠানো হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায় গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলায় এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পাঠানো হচ্ছে।

এদিকে যেসব নির্বাচনী এলাকায় মামলা ঝুলে আছে, সেখানে পরে ব্যালট পেপার ছাপানো হবে। জানা গেছে, ৪০টিরও বেশি নির্বাচনী এলাকায় মামলা চলছে।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট ছাপানোর কাজ শেষ করতে চায় ইসি।

ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়

আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩