ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বৈশ্বিক অস্থিরতার কারণে পরিবহনে প্রতিবন্ধকতায় পণ্যের দাম বাড়ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বৈশ্বিক অশান্ত পরিবেশের কারণে পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী একটি অশান্ত পরিবেশ তৈরি হতে যাচ্ছে, যার কারণে বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে পণ্যের দাম বাড়ছে, পণ্য আনতে সময় লাগছে। নানা কারণে বহির্বিশ্বের চাপ আমাদের ওপর আসছে।

অন্য দেশের ওপর নির্ভরশীল থাকার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেরাই সবকিছু উৎপাদন করব। এজন্য সবাইকে বলেছি, এক ইঞ্চি জমিও যেন না পড়ে থাকে।

ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী হওয়াই এখন লক্ষ্য, বলেন সরকারপ্রধান। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যে প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলতে হবে। পুরাতন প্রকল্প সম্পন্ন করে ফেললে আমরা নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। দ্রুত শেষ না করলে খরচও বাড়ে, কালক্ষেপণও হয়। সেটা যেন না হয়।

টানা চারবারের সরকারপ্রধান বলেন, প্রকল্প নেওয়ার সময় গুরুত্ব বিবেচনা করে বাছাই করতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেসব প্রকল্প আমাদের নিতে হবে। প্রকল্প নির্বাচন করার সময় আমাদের সেদিকে নজর দিতে হবে। আমাদের যে লক্ষ্য রয়েছে সেটা যেন আমরা অর্জন করতে পারি।

বৈশ্বিক অস্থিরতার কারণে পরিবহনে প্রতিবন্ধকতায় পণ্যের দাম বাড়ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪