ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

বিষাক্ত গাছ থেকেই ব্যথার ওষুধ মিলতে পারে- দাবি বিজ্ঞানীদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এই গাছের পাতা দেখতে হার্ট আকৃতির মতো। কিন্তু এটা আদৌ কোনো প্রেম নিবেদন করছে না। বিপরীতে, এটি স্পর্শ করলে আপনি ভয়ানক যন্ত্রণায় পাগল হয়ে যেতে পারেন। জিম্পি জিম্পি নামের এই গাছ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায়।

বিজ্ঞানীদের দাবি, এই গাছ থেকে ব্যথা কমানোর ওষুধ মিলতে পারে। আর বিজ্ঞানীদের কথার ওপর ভিত্তি করে গবেষণার ফলাফলে অবাক হয়েছেন গবেষকরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন! তাদের মতে, এই উদ্ভিদে একটি বিশেষ উপাদান রয়েছে যা আধুনিক ব্যথানাশক ওষুধে দ্রুত শরীরের ব্যথা কমিয়ে দেবে।

জানা যায়, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া অঞ্চলে এই গাছ নিয়ে কথিত আছে, এক পর্যটক বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় বিশ্রাম নিতে বসেছিলেন। সেই সময় তার প্রাতঃকৃত্য সারতে ব্যবহার করেছিলেন। সেই পাতার স্পর্শে তার গোপনাঙ্গে অসহ্য জ্বালা শুরু হয়। যন্ত্রণা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, ছটফট করতে করতে নিজের উপরেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি!

গল্পটি সত্য হোক বা না হোক, এই উপকথাটি জিম্পি জিম্পি গাছের বিষের তীব্রতা বোঝাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওই গাছ থেকে ব্যথা নিরাময়ের ওষুধ তৈরি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, এই উদ্ভিদ শরীরে ব্যথার অনুভূতি তৈরি করতে একটি সোডিয়াম চ্যানেল ব্যবহার করে। সেই চ্যানেল ব্যবহার করতে না দিলেই ব্যথা সারানোর ওষুধে পাল্টে যাবে এই বিষ। এমনই ধারণা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। এখন শুধু ওষুধের অপেক্ষা।

বিষাক্ত গাছ থেকেই ব্যথার ওষুধ মিলতে পারে- দাবি বিজ্ঞানীদের

আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩