ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ঢাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ৩২৩ স্কোর নিয়ে ১ নম্বরে রয়েছে। এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকার এই অবস্থান দেখা যায়।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা গেছে। বাতাসের এই মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এছাড়া ঘানার আক্রা ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় এবং নেপালের কাঠমান্ডু ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারতের মুম্বাই এবং কলকাতা ১৭৩ এবং ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে। বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো ৫ নম্বরে এবং সার্বিয়ার বেলগ্রেড ৭ নম্বরে রয়েছে; স্কোর: ১৬৯ এবং ১৬৫।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়াও, ২০১-৩০০ এর একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ এর একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণে ভুগছে। এই শহরের বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়।

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ঢাকা

আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪