ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৯৫ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে ‘প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যে সদর উপজেলার করটিয়াতে র‌্যালি, গাছের চারা ও ডাস্টবিন বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে তরঙ্গ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরী (মজনু)। শুরুতে একটি র‌্যালি করটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর করটিয়াস্থ তরঙ্গ অফিসে এসইপির প্রকল্প ব্যবস্থাপক মনজুর তারেক এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম সরকার, পরিবেশ কর্মকর্তা এস এম নাইম ইসলাম, ডকুমেন্টেশন কর্মকর্তা জাহিদ হাসান সানি, সাপ্তাহিক সময়তরঙ্গ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ ও নলুয়া পরিবেশ ক্লাবকে তিনটি ডাস্টবিন প্রদান করেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরী (মজনু)। এ সময় করটিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বারগণসহ তরঙ্গের এসইপি প্রকল্পের বিভিন্ন উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি

আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩