ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় কুবির অফিস সহকারী বহিষ্কার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৩৩০ বার পঠিত

কুবি প্রতিনিধি:
সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক কর্মস্থলে বিনা-অনুমতিতে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার এক অফিস সহকারীকে চাকরি থেকে অপসারণ করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী।

অফিস আদেশ থেকে জানা যায়, মনোয়ারা বেগম নামের এই অফিস সহকারিকে এ বছরের ২ এপ্রিল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় ৯ মে একবার কারণ দর্শানোর নোটিশ এবং ৩০ মে পুনরায় কারণ দর্শানো হয়। মনোয়ারা বেগম এরপরও কোনো জবাব না দেওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত “অসদাচরণ” ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভায় মনোয়ারাকে চাকরি হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ব্যাপারে মনোয়ারা বেগমের সাথে মুঠোফোন, ই-মেইলে যোগাযোগ করার চেষ্টা করে হলে কোন উত্তর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী বলেন, ‘অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি কোনো জবাব দেননি।’

বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় কুবির অফিস সহকারী বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩