ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি। তবে অনানুষ্ঠানিক আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে বিএনপির কাছে সরকারের চিঠি দেওয়ার পেছনে কোনো কূটকৌশল নেই আমি বলছি। বরং এটা ইসির চালাকি হতে পারে। সরকার ইসির উপর চাপ দিলে যে দেবে যাবে, এমন নয়। এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কোনো কাজ করে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হবে।সেজন্যই ডেকেছি, আনঅফিসিয়ালি ডেকেছি। কোনো আন্তর্জাতিক মহলের চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনারদের সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গাইবান্ধায় ভোট বন্ধের ঘটনায় ১৩৪ জনের মধ্যে ৪০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারও ব্যবস্থা নেবে ইসি।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩