ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় রাচিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৪২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বয়স ২৫। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। সোমবার বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে তো ইতিহাসের পাতায়ই নাম লিখিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটার। আইসিসি টুর্নামেন্ট পেলেই যেন সেঞ্চুরির নেশা পেয়ে বসে রাচিন রবীন্দ্রকে। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান করেছিলেন তিনি। এবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাওয়ালপিন্ডিতে।চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে দলে ফিরে এসেই ঐতিহাসিক রেকর্ড গড়েছেন রাচিন। তিনি হলেন ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করলেন।২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন রাচিন। ক্রিকেট ইতিহাসে ১৯ জন খেলোয়াড় বিশ্বকাপে অভিষেকে শতরান করেছেন এবং ১৫ জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে শতরান করেছেন। কিন্তু রাচিন একমাত্র ক্রিকেটার যিনি দুটি টুর্নামেন্টেই অভিষেকে সেঞ্চুরি করেছেন।রাচিন মাত্র ৩০ ওয়ানডে ম্যাচে এরই মধ্যে চারটি শতরান করেছেন। তার চারটি সেঞ্চুরিই আইসিসি টুর্নামেন্টে এসেছে। তিনটি শতরান ২০২৩ বিশ্বকাপে এবং একটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

ট্যাগস :

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় রাচিন

আপডেট সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫