ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বশেমুরকৃবিতে সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৭৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ আইকিউএসি’র আয়োজনে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা দুটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো নিজেকে গড়ার জায়গা। এখান থেকেই পড়াশোনার পাশাপাশি সবাই দক্ষতার উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে হবে। বাহিরের দেশে দক্ষতা-অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়া হবে। দক্ষ ব্যবস্থাপনা জানলে একজন দক্ষ মানুষ হিসেবেও গড়ে উঠা যায়। সঠিক ভাবে সেবা প্রদান করতে হলে আমাদেরকে সঠিক বিষয়টা জানতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টেকহোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা, পরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এই বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট নিয়ে যে জায়গাতেই থাকুক তিনিও আমাদের স্টেকহোল্ডার। স্টেকহোল্ডার সম্পর্কে আমাদের স্বচ্ছ জ্ঞান থাকা উচিত।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বশেমুরকৃবি এপিএ বাস্তবায়ন টিমের টিম লিডার প্রফেসর ড. মো ময়নুল হক। সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (আইকিউএস) প্রফেসর ড. মো. মোতাহার হোসেন।
এ সময় বশেমুরকৃবি’র গ্রাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বশেমুরকৃবিতে সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা

আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩