ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ত্রিশালে উদ্বোধন হলো ‘নজরুল সিটি শিশুপার্ক’ Logo রাজধানীতে সিএনজি সংকট: এলএনজি সরবরাহ ব্যাহত, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি Logo দুই পা পঙ্গু, আসাবুদ্দীন বাঁচাতে এগিয়ে আসায় আহ্বান Logo স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম Logo হামে প্রাণহানি ৮০০ ছাড়াল, একদিনে আরও ৬ শিশুর মৃত্যু Logo কারিগরি ত্রুটিতে এলএনজি সরবরাহে বিঘ্ন, বেড়েছে গ্যাস সংকট; তিতাস গ্যাস Logo সংকটে সিএনজি স্টেশন : ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট Logo আশুগঞ্জে খাল পুনঃখননে সাশ্রয়, ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত Logo চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট Logo টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৫ বার পঠিত

আর কে রেজা, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো—ভালতা গুচ্ছগ্রামের রাজমিস্ত্রি ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮), মেয়ে সুরাইয়া (৬) এবং একই গ্রামের আসাদুলের ছেলে জাকিরুল (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দুপুর ১টার দিকে গুচ্ছগ্রাম সংলগ্ন একটি পুকুরে গ্রামের এক নারী প্রথমে জাকিরুলের ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন।পরে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন শিশু একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহতো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।একই গ্রামের অল্পবয়সী তিন শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬