ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

প্রতিকূল পরিস্থিতিতে খেলেছে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপেও ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল। তার উপরে অধিনায়ক ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই এই সিরিজে।

তবে খুব অগোছালো দল নিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে বাংলাদেশ। লিটন দাসের দল লিংকনে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ইনিংসের এক বল বাকি থাকতেই অলআউট হয়ে গেলেও ৩৩৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের প্রথম চার ব্যাটসই রান করেন। সাত নম্বরে ব্যাট হাতে চমক দেখালেন লেগস্পিনার রিশাদ হোসেন।

ওপেন করেন তানজিদ হাসান ও এনামুল হক বিজয়। তানজিদ ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন। এনামুল হক বিজয় ২৬ বলে ৩৩ রান করেন।

সৌম্য সরকার ৪ নম্বরে খেলতে গিয়ে ৫৬ বলে ৫৯, লিটন দাস ৬৩ বলে ৫৫ রান করেন। কিন্তু আসল চমক দেখালেন সাত নম্বরে নামা রিশাদ হোসেন। ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন এই লেগ স্পিনার। এই বিধ্বংসী ইনিংসে তিনি মারেন ১১টি চার ও ৪টি ছক্কা।

জবাবে নিউজিল্যান্ডের ৮০ রানে ৪ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ক্যাপ্টেন ভারত পপলি ও সন্দীপ পাতিল। দুজনকেই ফিরিয়েছেন আফিফ হোসেন। পপলি ৯০ বলে ৯২ এবং সন্দীপ ৭৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ৩০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড একাদশ।

আফিফ ২৬ রানে ৩ উইকেট এবং রিশাদ হোসেন ৫২ রানে। ৩৬ রানে ২ উইকেট পান হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩