ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

পিসিবির বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ: ইমাম-উল-হকের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে প্রায় সময়ই স্বজনপ্রীতির অভিযোগ উঠে। কয়েকদিন আগে এই অভিযোগ করেন আহমেদ শেহজাদ। একইসঙ্গে বোর্ড কর্তাদের আত্মীয় হওয়ার কারণে বাদ পড়েছেন, এমন অভিযোগও আছে।

সম্প্রতি পিসিবির বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলেছেন ইমাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হকের ভাতিজা তিনি। ইনজামাম প্রধান নির্বাচক থাকাকালীন ভালো না খেললেও ইমামকে দলে নিয়েছেন, এমন অভিযোগ উঠেছিল।

স্থানীয় একটি শো-তে গিয়ে পিসিবির বিরুদ্ধে অভিযোগ করেছেন ইমাম। শো-র একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির ক্রিকেটাঙ্গনে এটি নিয়ে আলোচনাও জমেছে বেশ।

টেস্টে ইমামুলের পরিসংখ্যান খুব একটা খারাপ নয়। ২৪ ম্যাচে ৩৭.৩৩ গড়ে ১ হাজার ৫৬৮ রান করেছেন তিনি। এর মধ্যে ৩টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতকের ইনিংস বেরিয়ে এসেছে ইমামের ব্যাট থেকে।

ওয়ানডে ব্যাটিং গড় আরও ভালো, ৪৮.২৭। ৭২ ম্যাচে ইমামের ব্যাট থেকে এসেছে ৩ হাজার ১৩৮ রান। এ রান করতে ৯টি সেঞ্চুরি ও ২০টি ফিফটির সহায়তা নেন তিনি।

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে একবার ইনজামাম তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। নেতৃত্ব দেওয়া হয়েছিল মিসবাহ-উল-হককে। অধিনায়ক হিসেবে ভালো করা সত্ত্বেও ইনজামামকে বাদে দেওয়া হয়েছিল কিনা, এমন প্রশ্নেও হ্যাঁ-সূচক জবাব দেন ইমাম।

সাক্ষাৎকারে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে বাবর আজমের পদত্যাগ নিয়েও কথা বলেন ইমাম। সমালোচনার মুখে পড়ে বাবর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে মনে করেন তিনি। তবে ইমামের চোখে এখনো বাবরই পাকিস্তানের যোগ্য নেতৃত্ব।

ট্যাগস :

পিসিবির বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ: ইমাম-উল-হকের

আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪