ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

পাকিস্তানে ভবন ধস, নারী-শিশুসহ নিহত ৯

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের মুলতানে একটি জরাজীর্ণ তিনতলা ভবন ধসে তিন নারীসহ অন্তত নয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) হারাম গেটের কাছে মুলতানের মহল্লা জাওয়াদিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও টিভি।

রেসকিউ সার্ভিস ১১২২ জেলা জরুরী কর্মকর্তা (ডিইও) ডা. কলিম উল্লাহ জানান, রাত সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।

ডিইও কলিম জানান, ভবন ধসে মোট ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, যার মধ্যে নয়জন প্রাণ হারিয়েছিলেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু রয়েছে।

গত বছরের ডিসেম্বরে শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বাড়ির ছাদ ধসে মা ও তার আট সন্তানসহ একই পরিবারের নয়জন নিহত হন।

পাকিস্তানে ভবন ধস, নারী-শিশুসহ নিহত ৯

আপডেট সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪