সংবাদ শিরোনাম :
পাকিস্তানে ভবন ধস, নারী-শিশুসহ নিহত ৯
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের মুলতানে একটি জরাজীর্ণ তিনতলা ভবন ধসে তিন নারীসহ অন্তত নয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) হারাম গেটের কাছে মুলতানের মহল্লা জাওয়াদিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও টিভি।
রেসকিউ সার্ভিস ১১২২ জেলা জরুরী কর্মকর্তা (ডিইও) ডা. কলিম উল্লাহ জানান, রাত সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।
ডিইও কলিম জানান, ভবন ধসে মোট ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, যার মধ্যে নয়জন প্রাণ হারিয়েছিলেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু রয়েছে।
গত বছরের ডিসেম্বরে শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বাড়ির ছাদ ধসে মা ও তার আট সন্তানসহ একই পরিবারের নয়জন নিহত হন।



















